ঢাকাশনিবার , ১৬ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নওগাঁয় মসজিদ-ঈদগাহের উদ্বোধন

admin
এপ্রিল ১৬, ২০২২ ১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁয় মসজিদ-ঈদগাহের উদ্বোধন

কাজী কামাল হোসেন,নওগাঁ : নওগাঁর চকদেব জনকল্যাণ পশ্চিমপাড়ায় নব-নির্মিত জান্নাতুল মা’ওয়া জামে মসজিদ ও জনকল্যাণ ঈদগাহের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে নব-নির্মিত মসজিদ ও ঈদগাহের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।

এসময় মসজিদ কমিটির সভাপতি খালেকুজ্জামানের সভাপতিত্বে ও সম্পাদক এম আর মাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আ’লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ ইমরান, সাংগঠনিক সম্পাদক ডিএম আওয়াল আতা, পৌর আ’লীগের সহ-সভাপতি মীর জাহিদুল হাসান জুয়েল, স্থানীয় পৌর কাউন্সিলর এনতেজারুল হক কোয়েল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় প্রধান অতিথি বলেন বরকতের মাসে এমন দুইটি ধর্মীয় প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার বাবা যেমন করে এই অঞ্চলের মানুষের মাথার উপর ছাতা হিসেবে ছিলেন আমিও তেমনি ভাবে সব সময় যে কোন প্রয়োজনে আমার এলাকার মানুষের পাশে থেকে সাধ্যমতো সেবা করার চেষ্টা করে যাবো।

স/এষ্