ঢাকাবৃহস্পতিবার , ২২ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁয় আত্রাইয়ে পুলিশের অভিযানে ৯ জন আটক

nayem ahmed
আগস্ট ২২, ২০১৯ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের অভিযানে ৯জন মাদকসেবী ও কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো, উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে আমিরুল ইসলাম ভোদন (২৫), রিকু (৩২), একই গ্রামের রহমানের ছেলে শাহীন রহমান (২৫), রেজাউল ইসলামের ছেলে আলামিন প্রানত (২৩), তিলাবাদুরী গ্রামের মৃত বিনোদ প্রামানিকের ছেলে নিরাঞ্জন (৪০), একই গ্রামের ময়েন উদ্দিনের ছেলে আবতাব (৫০), ভঁরতেতুলিয়া গ্রামের মোজাফরের ছেলে জনি (২৫), কাশিয়াবাড়ি গ্রামের হাসেমের ছেলে পিন্টু (২৬) এবং আলাবক্স এর ছেলে আসলাম (২৭)।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ নয় জন মাদক সেবনকারী ও কারবারিকে আটক করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়োন্ত্রণ আইনে থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

তাদের সবাইকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

স/এন