ধামরাইয়ে উত্তম সেবা ফাউন্ডেশনের উদ্যোগে গীতাশিক্ষা প্রদান
রনজিত কুমার পাল (বাবু) : উত্তম সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা জেলার , ধামরাই ও সাভার সহ দেশের বিভিন্ন জেলায় ১৫ টি গীতাশিক্ষা / নৈতিক শিক্ষার স্কুল চলমান আছে । যার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী ছেলে মেয়েরা ধর্মীয় শিক্ষা/ নৈতিক শিক্ষা গ্রহণ করার সুযোগ পাচ্ছে ।
স্কুলের সংখ্যা আরও বৃদ্ধি করার লক্ষে কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশন।
উত্তম সেবা ফাউন্ডেশনের গঠিত কমিটির প্রধান উপদেষ্টা ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের ধানতারা গ্রামের বাসিন্দা শ্রদ্ধেয় শ্রীযুক্ত বাবু রতিকান্ত সরকার (আঞ্চলিক রক্ষনাবেক্ষণ প্রকৌশলী,খুলনা বিভাগ), ধামরাই উপজেলার চন্ডীশ্বর গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী শ্রীযুক্ত বাবু রতন রাজবংশী কে সভাপতি ও শ্রীযুক্ত বাবু দেবাশীষ সরকার মির্জাপুর টাংগাইল, সিনিয়র প্রিন্সিপাল অফিসার হেড অফিস ওয়াল্টন গ্রুপ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ও ধামরাইয়ের বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট জনকে অন্তর্ভুক্ত করে সকলের আন্তরিক প্রচেষ্টায় বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবের মাঝেও ঢাকা জেলার ধামরাই উপজেলার আনালিয়া খোলায় ২০২০ সালে প্রতিষ্ঠা লাভ করে উত্তম সেবা ফাউন্ডেশন এর কার্যক্রম।
উত্তম সেবা ফাউন্ডেশনে ধামরাইয়ের বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্টজন,সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক মন্ডলী, সনাতনী সুধীজন সম্পৃক্ত আছেন শুধু তাই নয় আমৃত্যু তারা সনাতনী সম্প্রদায়ের সেবা মূলক কাজে নিজেদের নিয়োজিত থাকার প্রত্যাশী।
যেসব উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে উত্তম সেবা ফাউন্ডেশন যাত্রা শুরু করেছিলো সেগুলো সব সময় চলমান থাকবে। আমাদের চলমান কর্মসূচিগুলো হল-
১.আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক বা শিক্ষা উপকরণের মাধ্যমে সাহায্য করা।
২. এলাকা ভিত্তিক শ্নশান, মহাশ্মশান সংস্কার কাজে সাহায্য করা।
৩. ছিন্নমূল, বৃদ্ধ, শারীরিকভাবে অক্ষম ও অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ এবং বস্ত্রদান ইত্যাদি।
৪.গীতাশিক্ষা ও গীতাদান এবং সনাতন ধর্মীয় মূল্যবোধ জাগরণ বিষয়ক কর্মসূচি।
৫. আর্থিকভাবে অসমর্থ কন্যাদায়গ্রস্ত পিতাকে সাহায্য করণ।
বিভিন্ন সেবামূলক কাজের সনাতনী সম্প্রদায়ের জন্য সার্বিক সহযোগিতা উত্তম সেবা ফাউন্ডেশন মূল ব্রত হিসেবে গ্রহণ করে সনাতনী কোমলমতি শিশুদের ধর্মীয় শিক্ষার সুযোগ সুযোগ সৃষ্টির মাধ্যমে এ’পর্যন্ত ১৫ টি গীতাশিক্ষা / নৈতিক শিক্ষার স্কুল চালমান আছে । যার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী ছেলে মেয়েরা ধর্মীয় শিক্ষা/ নৈতিক শিক্ষা গ্রহণ করার সুযোগ পাচ্ছে ।
স্কুলের সংখ্যা আরও বৃদ্ধি করার লক্ষে কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশন।
স/এষ্

