ঢাকামঙ্গলবার , ২০ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ধামইরহাটে নেশা সেবন করায় ৬ জনের জেল ও জরিমানা

nayem ahmed
আগস্ট ২০, ২০১৯ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ : নওগাঁর ধামইরহাটে নেশা সেবন করায় মাদকসেবী ও ব্যবসায়ীসহ ৬ জনের জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সূত্র জানায়, উপজেলা প্রশাসন ও নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথের নেতৃত্বে দিনভর অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ শল্পী গ্রামের নুরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৮) ও সোলাইমান আলীর ছেলে হাসান আলী ফারুক (৩৫)কে আটক করে এবং হাসান আলী ফারুককে ২ মাস ও শরিফুলকে ১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়।

এছাড়াও ৬ লিটার চোলাই মদসহ জগদল গ্রামের মৃত বিরাশ মার্ডির ছেলে নাথানিয়েল (৫০), মৃত সরদারের ছেলে এনোস (৩৫) ও গামাই হেমরমের মেয়ে অঞ্জলি হেমরম (৪০) আটক ১ হাজার টাকা এবং ধামইরহাট ফাজিল ডিগ্রী মাদরাসার লাইব্রেরীয়ান ছানাউল ইসলাম (৪০) নেশাদ্রব্য সেবন ও সংরক্ষণ করার দায়ে ২০ হাজার টাকার অর্থদন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গনপতি রায়।

ধামইরহাট ফাজিল ডিগ্রী মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম জানান, লাইব্রেরীয়ান ছানাউল ইসলাম ইতিপূর্বে নেশা সেবনের দায়ে জরিমানা হওয়ায় আমরা তাকে সাসপেন্ড করেছি, শ্রীঘ্রই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

স/এন