ঢাকাশুক্রবার , ৩ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সহোদর দুই ভাইসহ গ্রেফতার ৩

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ৩, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সহোদর দুই ভাইসহ গ্রেফতার ৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থানে দুই নারীকে ধর্ষণের অভিযোগে টঙ্গী পূর্ব থানায় দুইটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগিদ্বয়। স্থানীয় পাগাড় পাঠানপাড়া ও পূর্ব আরিচপুর মধুমিতা বেলতলা মসজিদ এলাকায় এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় গত বৃহস্পতিবার রাতে একই নারীকে ধর্ষণের অভিযোগে দুই সহোদর ভাইসহ অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, টঙ্গী পাগাড় পাঠান পাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৫), তার ছোট ভাই জান্নাতুল ফেরদেীস (২২) ও পূর্ব আরিচপুর মধুমিতা বেলতলা বস্তির মৃত আ. রশিদের ছেলে সিয়াদ (২৪)।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগি গৃহবধুর (২২) স্বামী পাগাড় এলাকার একটি কারখানায় চাকুরি করে। এ সুবাদে তারা স্বাম্-ীস্ত্রী একই এলাকায় অভিযুক্ত দুই সহোদরের মামা জহিরুলের বাড়ির ভাড়া বাসায় বাস করে। তাদের চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে। স্বামী কর্মস্থলে চলে গেলে গৃহবধু বাসায় থাকাকালীন অভিযুক্ত জাহিদুল প্রায়ই তাকে কু-প্রস্তাব দিত এবং থাকার রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করতো। গত ২৫ মে বিকেল ৩টার দিকে অভিযুক্ত গোসলের ভিডিও ধারন করেছে বলে ভয় দেখিয়ে ওই গৃহবধুর বাসায় তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ইতিপূর্বেও একই জায়গায় গৃহবধুকে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিবার ধর্ষণ করে জাহিদুল।

এদিকে, ছোট ভাই জান্নাতুল ফেরদৌস জাহিদুল ইসলামের সাথে গৃহবধুর শারীরিক মেলামেশা দেখেছে বলে গৃহবধুকে জানায়। পরে উক্ত ঘটনার বিষয়ে তার স্বামীকে জানিয়ে দেয়ার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে গত ৩১ মে রাত ৯ টার দিকে গৃহবধুকে তার বাসায় ধর্ষণ করে জান্নাতুল ফেরদৌস।

অপরদিকে, ভুক্তভোগি নারী (২১) স্বামীর মৃত্যুর পর তিন বছরের একটি কন্যা সন্তানসহ পূর্ব আরিচপুর মধুমিতা বেলতলা মসজিদ এলাকার খোকনের বাড়ির ভাড়া বাসায় থাকে। এ সুবাদে সে স্থানীয় একটি গার্মেন্টসে চাকুরি করে। একই এলাকায় বসবাস ও কর্মস্থলে যাতায়াতের এক পর্যায়ে অভিযুক্ত সিয়াদ এর সাথে ওই যুবতীর পরিচয়ের সূত্রে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ১ জুন রাত ১১ টার দিকে ওই যুবতীকে পূর্ব আরিচপুর মধুমিতা বেলতলা বস্তি এলাকায় অভিযুক্তের বাসায় নিয়ে যায়। সেখানে তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করে।

ইতিপূর্বেও একই জায়গায় নিয়ে যুবতীকে বিভিন্ন সময়ে একাধিবার ধর্ষণ করে সিয়াদ। পরে বিয়ের জন্য চাপ দিলে ভূক্তভোগী নারীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ করে সে। উপায়ন্ত না পেয়ে ভুক্তভোগিদ্বয় নিজে বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন। পরে এসব ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ বলেন, এসব ঘটনায় মামলা হয়েছে। নির্যাতিতাদের ডাক্তারী পরিক্ষার জন্য হাসপাতালে এবং অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স/এষ্