ঢাকামঙ্গলবার , ২৫ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দৌলতদিয়া যৌনপল্লীতে গাঁজাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব

abu naser
জানুয়ারি ২৫, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

দৌলতদিয়া যৌনপল্লীতে গাঁজাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব

 

 

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া যৌনপল্লী থেকে গাঁজাসহ শামীম ঠাকুর (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮।

ফরিদপুর র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-৮, সিপিসি-২, ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ আবুল বাশার এর নেতৃত্বে সোমবার (২৪ জানুয়ারী) রাত সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া যৌন পল্লীর ১ নং গেটের সামনে হতে মোঃ শামীন ঠাকুর(২৬), পিতা-মৃত শাহজামাল ঠাকুর, সাং- ফিলিপনগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে আটক করেন। এ সময় তার হেফাজত হতে ১ কেজি ৩শ’ গ্রাম গাঁজা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজের ব্যবহৃত ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে গোয়ালন্দঘাট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।