ঢাকাশুক্রবার , ১ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যানের মৃত্যু সাংসদ মানিকের শোক

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ১, ২০২১ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যানের মৃত্যু,সাংসদ মানিকের শোক

আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রহিম আর নেই। বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেটের শহীদ সামছুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি——রাজিউন)।

তার পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত ২২ সেপ্টেম্বর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর নমুনা সংগ্রহে তার কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। দীর্ঘ ৮দিন আইসিইউতে রেখে অক্সিজেন দিয়ে তার চিকিৎসা চলছিল।

অবস্থার উন্নতি না হলে আশংকাজনকভাবে তাকে ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ২টায় সিলেটের শহীদ সামছুদ্দিন হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩ টার দিকে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্যর একান্ত সচিব মোশাহিদ আলী এক ফেইসবুক বার্তায় জানান,১লা অক্টোবর শুক্রবার সকাল ১১টায় বালিউড়া বাজারে প্রথম জানাযা,বিকাল ৩টায় দোয়ারাবাজার স্কুল মাঠে ২য় জানাযা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ছাতক বাগবাড়ী মসজিদ প্রাঙ্গনে ৩য় নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুম উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রহিম দোয়ারাবাজার উপজেলা পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন। এরপর তিনি দোয়ারাবাজার উপজেলা পরিষদের (১৯৯৫-১৯৯০) সাবেক সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন সহকারি সার্জন ছিলেন। ১৯৭৯ ইং সনের সংসদ নির্বাচনে (ছাতক-দোয়ারাবাজার) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হয়ে অল্প ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক এনামুল কবির মুন্না। জানা যায়,দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের লাক্তেরগাঁও নিবাসী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মেডিকেল ছাত্র হিসেবে অংশগ্রহন করেন এবং সেলা সাবসেক্টরের বিভিন্ন রণাঙ্গনে আহত মুক্তিসেনাদের চিকিৎসা সেবা দেন।

অবসর সময় তিনি ছাতক পৌর এলাকায় প্রাইভেট চেম্বার খুলে স্থানীয় রোগীদেরকে নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা দিতেন। চিকিৎসক হিসেবে জনপ্রিয়তার কারণেই তিনি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন নৌকার প্রার্থী হিসেবে এবং একাধিকবার উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

তাঁর মৃত্যুতে সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক,বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান,সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,সাবেক পিপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড.খায়রুল কবির রুমেন এডভোকেট,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান চৌধুরী শাহী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন,সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নোমান বখত পলিন,যুক্তরাজ্যস্থ প্রবাসী আওয়ামীলীগ নেতা ইমানুজ্জামান চৌধুরী মহী,দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আহমদুজ্জামান হাসান, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান,সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু,দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতিক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট চান মিয়া,জেলা পরিষদ সদস্য আব্দুল আজাদ রুমান,আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জাহান,সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল-হেলাল,সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক মোস্তাক আহমদ রোমেলসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য লোকজন সুগভীর শোক প্রকাশ ও মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।