ঢাকারবিবার , ১ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ঢাকাস্থ সখিপুর উপজেলা যুব সমিতি

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ঢাকাস্থ সখিপুর উপজেলা যুব সমিতি

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর,(টাঙ্গাইল)প্রতিনিধি : সখিপুর উপজেলার চার শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেন ঢাকাস্থ সখিপুর উপজেলা যুব সমিতি। রবিবার(১লা মে) পৌর শহরের ডাকবাংলো চত্বরে সুশৃঙ্খল পরিবেশে যুব সমিতির সদস্যরা এ আয়োজন করেন।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঢাকাস্থ সখিপুর উপজেলা যুব সমিতির সভাপতি মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে ও মোঃ বিল্লাল হোসেন বিপ্লবের সঞ্চালনায় এ সময় সখিপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, যুব সমিতির অন্যতম ব্যক্তিত্ব আবু জাহিদ সাদিক,আব্দুর রহিম দিপু,অধ্যাপক রেজাউল করিম,ফজলুল হক বাপ্পা,প্রেস ক্লাব সম্পাদক সাজ্জাদ লতিফ, দেওয়ান শওকত ওসমান, সবুর রেজা,মনিরুল ইসলাম,ওমর ফারুক,সারোয়ার আলম,শাহ আলম সৈকত,সাহিদা আক্তার,আমিনুল ইসলাম,নাজমুল হাসান রুবেল,মাসুম করিম, সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া,শিমুল আহমেদ যুগ্ম সম্পাদক লাল মাহমুদ, শাহরিয়ার রিপন, আরিফ, সাংগঠনিক সম্পাদক শেখ হাসিনাত, ইঞ্জিনিয়ার শহিদুল, শহিদুল ইসলাম ও রাজু আহমেদসহ ঢাকাস্থ সখিপুর উপজেলা যুব সমিতির অন্যান্য নেতৃবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমিতির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, সখিপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা ঢাকাস্থ সখিপুর উপজেলা যুব সমিতি সবসময়ই কাজ করার চেষ্টা করি।

আমাদের এই সমিতির মাধ্যমে যদি সখিপুরের মাটি ও মানুষের স্বার্থে আমরা কিছু করতে পারি তাহলেই মনে করবো আমাদের এই সংগঠন সার্থক। নিজ উপজেলার মানুষের জন্য কিছু করার উপলব্ধি থেকেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন এবং সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও জনস্বার্থে কাজ করে যাবে আমাদের সংগঠন।

স/এষ্