দলের অভ্যন্তরীন কোন্দলের জেরে পূর্বধলায় দুই যুবলীগ নেতাকে কুপিয়ে আহত
ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান- নেত্রকোনা জেলার পূর্বধলায় রাজনৈতিক প্রতিহিংসাকে কেন্দ্র করে দুই যুবলীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় গুরুত্বর আহত হন যুবলীগ নেতা কামরুজ্জামান উজ্জল ও ফেরদৌস আহম্মদ। মঙ্গলবার ১৪ মার্চ দুপুরে পূর্বধলা উপজেলার খাদ্যগোদাম সড়কের মাথায় এ হামলার ঘটনাটি ঘটে।
পরে আহতদের উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায় মঙ্গলবার দুপুরে স্থানীয় যুবলীগের দুই নেতা কামরুজ্জামান উজ্জল ও ফেরদৌস আহমেদ মোটর সাইকেল যোগে উপজেলা সদর থেকে স্টেশন রোড হয়ে পূর্বধলা বাজারের দিকে আসার সময় স্টেশন রোডস্থ খাদ্যগোদাম রোডের মাথায় আসলে দূর্বৃত্তরা তাদের মোটরসাইকেলের গতি রোধ করে দেশীয় অস্ত্র দিয়ে তাদের অতর্কিতে হামলা চালায় । হামলায় কামরুজ্জামান উজ্জল ও ফেরদৌস আহমেদ মাথায়, হাত ও পায়ে রক্তাক্ত জখম হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারনা করছে।
এ ঘটনার পরপর উত্তেজিত নেতাকর্মী উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম টিপুর খাদ্যগোদাম রোডের বাসায় হামলা চালিয়ে ভাংচুর করে।
ঘটনার সাথে জরিতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক এরশাদ হোসেন মালুর নেতৃত্বে একটি বিক্ষোভ বের করে।এ ঘটনাকে কেন্দ্র করে পূর্বধলা থমথম অবস্থা বিরাজ করছে।
পূর্বধলা থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। তিনি আরো জানান দূর্বৃত্তদের চিহিৃত করা হয়েছে তাদের গ্রেফতারে জন্য মাঠে পুলিশ কাজ করছে।
স/বি

