ঢাকামঙ্গলবার , ১২ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দক্ষিণাঞ্চল থেকে রাজধানীমুখী হচ্ছে মানুষ

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ১২, ২০২২ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণাঞ্চল থেকে রাজধানীমুখী হচ্ছে মানুষ

মোঃ মোছাদ্দেক হাওলাদার,বরিশাল ॥ কোরবানীর ঈদের প্রথম দিন যেতে না যেতেই দক্ষিণাঞ্চল থেকে রাজধানীমুখী হচ্ছে ছুটিতে আসা মানুষগুলো। কেউ যাচ্ছেন লঞ্চে আবার কেউ যাচ্ছেন বাসে চেপে। তবে বিগত বছরগুলোর থেকে এবারে সড়ক পথে যাত্রীদের চাপ অনেকটাই বেশি। ফলে ঈদের আগেই বরিশাল থেকে ঢাকামুখী বাসের বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। অপরদিকে বিগত বছরগুলোর মতো এবারে বরিশাল থেকে ঢাকামুখী লঞ্চের কেবিনের জন্য যাত্রীদের তেমন একটা চাপ না থাকলেও আগামী বৃহস্পতিবার থেকে শনিবার কিছুটা যাত্রী চাপ হবে বলে মনে করছেন নৌযান সংশ্লিষ্টরা।

বরিশাল-ঢাকাগামী সাকুরা পরিবহনের ম্যানেজার আনিসুর রহমান বলেন, ঈদের আগেই আজ থেকে আগামী ১৬ জুলাই পর্যন্ত পদ্মা হয়ে ঢাকাগামী বাসগুলোর বেশিরভাগ টিকিট বুকিং হয়ে গেছে। হাতে গোনা কয়েকটি বাসে অল্প কিছু টিকিট খালি আছে। তিনি আরও বলেন, কোরবানির ঈদের মাত্র একদিন পর হলেও আজ থেকেই মানুষ ঢাকামুখী হচ্ছে। তবে আজ যাত্রী চাপ কম ছিল। আর যারা আজ ঢাকায় যাচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগেই পথের ঝক্কি-ঝামেলা এড়াতে আগে ভাগে চলে যাচ্ছেন।

নিউমার্কেট সংলগ্ন এলাকার বাসিন্দা মাইনুল বলেন, আগামী কাল দোকান খুলতে হবে। তার ওপর কাল থেকে যাত্রীচাপ বাড়বে। তাই সব মিলিয়ে স্বজনদের সঙ্গে কোরবানির ঈদ কাটিয়ে আগে ভাগে চলে যাচ্ছি।

অপরদিকে হানিফ, গ্রীনলাইন, ঈগল ও ইলিশ পরিবহনের ঈদের পরের বেশিরভাগ ঢাকামুখী বাসের টিকিট বিক্রি হয়ে গেছে। বাসচালক ও হেলপাররা বলছেন, পদ্মা সেতুর কারণে বরিশাল থেকে সড়ক পথে ঢাকার যাত্রা সহজ হওয়ায় বাসের যাত্রীর সংখ্যা বেড়েছে। সেইসঙ্গে পদ্মা সেতু হয়ে বরিশাল-ঢাকা রুটে পরিবহনের সংখ্যাও বেড়েছে। এদিকে যারা অগ্রিম টিকিট পাননি তারা তাৎক্ষণিক বাস সার্ভিসে থাকা বিএমএফ ও বিআরটিসি বাসে চেপে আজ থেকেই ঢাকায় যেতে শুরু করেছেন।

এদিকে বরিশাল নদী বন্দরে আজ তেমন একটা যাত্রীচাপ না থাকলেও বিকেল থেকে ঢাকাগামী মানুষ লঞ্চগুলোতে উঠছেন। বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, আজ বরিশাল নদী বন্দর থেকে ৬টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। তবে ঈদের পরের দিন হওয়ায় তেমন একটা যাত্রীচাপ নেই লঞ্চগুলোতে।

স/এষ্