ঢাকাবৃহস্পতিবার , ৮ জুন ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দক্ষিণখানে পৃথক পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ৮, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণখানে পৃথক পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

মোঃরফিকুল ইসলাম মিঠু (উত্তরা) ঢাকা ।। রাজধানীর দক্ষিণখানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, মদ ও ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১ এর একটি আভিজানিক দল।

দক্ষিণখানের তালতলা এলাকায় বুধবার (৭ই জুন) সন্ধ্যা ৭টায় ও সংগ্রামী সরণি রোডে রাত ৯টায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মাদক কারবারি সেলিম রেজা (৪৩), সাঈদ ভূঁইয়া (৪৫) ও মো. রাজু (২৮)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ২৭ বোতল ফেনসিডিল, ১০০ পিছ ইয়াবা ও ৬৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখানের তালতলা থেকে ২৭ বোতল ফেনসিডিল ও ১০০ পিছ ইয়াবাসহ সেলিম রেজা ও সাইদ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক কারবারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল জব্দ করা হয়েছে।

তিনি জানান, দক্ষিণখানের সংগ্রামী রোডের জিয়া উদ্দিনের টিন শেড ঘরে রাত ৯টার দিকে অভিযান চালিয়ে ৬৩ বোতল বিদেশি মদসহ রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রাজু নোয়াখালীর দুলাল মিয়ার ছেলে।

সিনিয়র এএসপি পারভেজ রানা বলেন, মাদকসহ তিনজন গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

স/এষ্