তুরাগ যুব কল্যাণ সংসদ এর নতুন কমিটি গঠিত, সভাপতি সাদেক ও সম্পাদক বাবুল
এস, এম, মনির হোসেন জীবন : রাজধানীর তুরাগের ঐতিহ্যবাহী “তুরাগ যুব কল্যাণ সংসদ” এর দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে ।
গত শনিবার সন্ধ্যায় তুরাগ যুব কল্যাণ সংসদের নয়ানগর স্হ স্থায়ী কার্যালয়ের হল রুমে, সকল সদস্যদের উপস্থিতে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় সকলের সম্মতিক্রমে তুরাগ থানা আওয়ামী- স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও তুরাগ যুব কল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোঃ সাদেকুর রহমান সাদেককে দ্বিতীয় মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী এবং তুরাগ যুব কল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় ।
“তুরাগ যুব কল্যাণ সংসদ” সূত্রে জানা যায়, ঐতিহ্যবাহী সামাজিক সংগঠনটি আগামী সভায় সভাপতি ও সাধারন সম্পাদক পদ ব্যতী রেখে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে । আলোচনা সভায় “তুরাগ যুব কল্যাণ সংসদ এর প্রতিষ্টাতা সদস্যসহ অন্যান্যরা এসময় উপস্হিত ছিলেন।
স/এষ্

