ঢাকামঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাসপাতালে ভর্তি, দোয়া চেয়েছেন পরিবার

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ১৯, ২০২৪ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাসপাতালে ভর্তি, দোয়া চেয়েছেন পরিবার

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নাসির ।

সোমবার ( ১৮ই মার্চ) তার নিজ বাসভবনে পেটের পীড়ায় ও প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে নিকটতম ইস্টওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে তাকে ভর্তি করা হয় । এদিকে মঙ্গলবার দুপুরে তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নাসিরের পুত্র মাহির খান কামরুল তার বাবার অসুস্থতা ও হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন । মাহির খান কামরুল বলেন, প্রাথমিকভাবে বাবার অসুস্থতায় ঘাবড়ে গিয়েছিলাম ।

আলহামদুলিল্লাহ আব্বু এখন আগের চাইতে অনেকটা ভালো আছেন । আব্বুর লিভারে চর্বি জমেছে সেই সাথে পেটের পীড়া ও প্রচণ্ড জ্বর ছিল । আব্বু এখন শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকগণ । আমি তুরাগবাসী তথা দেশবাসীর কাছে আব্বুর জন্য দোয়া চাই, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন ।

স/বি