ঢাকাশনিবার , ১৮ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তুরাগে ইয়াবা ও গাঁজাসহ আটক- ৩

চমক নিউজ, বেনাপোল অফিস
সেপ্টেম্বর ১৮, ২০২১ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

তুরাগে ইয়াবা ও গাঁজাসহ আটক- ৩

 

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ-রাজধানীর তুরাগ থানা পুলিশের পৃথক অভিযানে ২শ ৫৫পিস ইয়াবা ট্যাবলেট ও ২শ গ্রাম গাঁজাসহ ৩মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।

শুক্রবার (১৭ই সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, তুরাগ থানার উপ- পরিদর্শক (এস আই) শাহিন হোসেন খান সঙ্গীয় ফোর্সসহ কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ।

এ সময় তার দেহ তল্লাশি করে ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এবং তার ব্যবহৃত টি ভি এস ব্রান্ডের ঢাকা মেট্রো ল-২৬-৬৩৪১ নাম্বারের একটি মোটর সাইকেল জব্দ করেন ।

অপর দিকে থানার এ এস আই মমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে, ধউর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে রুবেল ওরফে গ্যা গ্যা রুবেল নামে এক মাদক ব্যবসায়ীকে ৫৫পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন ।

একইদিন রাত ৮টার দিকে তুরাগ থানার উপ- পরিদর্শক (এস আই) টিপু সুলতানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে, তুরাগের কামারপাড়া এলাকা থেকে ২শ গ্রাম গাঁজাসহ শাহিন মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন । আটক কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং-১৪, ১৫ ও ১৬ তাং-১৭/০৯/২০২১ইং ।

স/বি