তুরাগে ইয়াবাসহ গ্রেপ্তার ১
মোঃ রফিকুল ইসলাম মিঠু : কামারপাড়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাত ১১;৩০ মিনিটে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ।
তুরাগ থানা পুলিশ জানান একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে তুরাগ থানার কামারপাড়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে অবস্থান করছে বলে তাদের কাছে তথ্য আসে।
এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তুরাগ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ৩০০ পিস ইয়াবাসহ তুহিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃতের বিরুদ্ধে তুরাগ থানায় একটি মাদক মামলা রুজু হয়।
স/এষ্

