তিন দিনের সফরে পাইকগাছায় আসছেন সচিব তপন কান্তি ঘোষ
এস,এম,আলাউদ্দিন সোহাগ পাইকগাছা খুলনা: তিনদিনের সফরে খুলনার পাইকগাছার কপিলমুনিতে আসছেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। ঢাকা থেকে রওনা হয়ে বৃহস্পতিবার খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী নিজ বাসভবনে অবস্থান করবেন তিনি।
এরপর শুক্রবার নিজ এলাকা হরিঢালী ইউনিয়নের অসহায়, বয়োবৃদ্ধ ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে নিজ তহবিল হতে হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কম্বল বিতরণ করবেন। এরপর একই উদ্যোগে শনিবার সকালে কপিলমুনি ইউনিয়নের মেহেরুন্নেচ্ছা বালিকা বিদ্যালয় মাঠ কেন্দ্রে কম্বল বিতরণ পরবর্তী বাণিজ্য মন্ত্রণালয় কৃর্তক পরিচালিত টিসিবির পণ্য পরিবেশন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
পাশাপাশি উক্ত অনুষ্ঠানে টিসিবির ডিলারদের পক্ষ থেকে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও পাইকগাছা উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমকে সংবর্ধনা প্রদান করবেন টিসিবির কপিলমুনি মোকামের সাদিয়া এন্টারপ্রাইজের স্বাত্তাধীকারী আমিনুল ইসলাম বজলু।
এরপর রবিবার যেকোন সময় সিনিয়র সচিব মহোদয় ঢাকায় ফিরে যাবেন। কপিলমুনি হরিঢালীর কৃতি সন্তান হিসেবে তার আগমন উপলক্ষ্যে অত্র এলাকার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। প্রসংগত, ২৮ ডিসেম্বর’ ২১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্দ্ধতন-১ অধিশাখার ০৫.০০.০০০০.১৩০.১২.০০১.২০.৬৬৭/১(৫০) নং স্মারকপত্রের আলোকে তপন কান্তি ঘোষকে সিনিয়র সচিব পদে পদায়িত করে পরিপত্র জারী করেন মন্ত্রণালয়। আর সিনিয়র সচিব পদে পদায়িত পরবর্তী পাইকগাছার কপিলমুনিতে এই প্রথম আগমন।
স/অ

