ঢাকাশুক্রবার , ১৬ জুন ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের নেতৃত্বে কানিজ- মতিউর

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১৬, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের নেতৃত্বে কানিজ- মতিউর

নিজস্ব প্রতিবেদক : সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব-এর ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী কানিজ ফাতিমা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মতিউর রহমান। বিতর্ক ক্লাবকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে ২৩ সদস্যদের কার্যনির্বাহী পরিষদ (২০২৩-২৪) ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে তিতুমীর কলেজে এই কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিতর্ক ক্লাবের মডারেটর সালমা বেগম।

বিতর্ক ক্লাব নব নির্বাচিত সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি (প্রশাসন) ফারুক আহমেদ, সহ-সভাপতি (বিতর্ক উন্নয়ন ও সমন্বয়) দিপু মজুমদার, সহ-সভাপতি (যোগাযোগ) সাদিয়া সুলতানা আঁখি, মহা-পরিচাল (পরিচালক প্যানেল) তাসনিম খানম রাইসা, যুগ্ম-সাধারণ সম্পাদক (সদস্য উন্নয়ন ও সমন্বয়) আবু কাউছার, যুগ্ম সাধারণ সম্পাদক (তথ্য ও গবেষণা) মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক (কলা ও বানিজ্য) তাসনুভা ওয়াসিমা, সাংগঠনিক সম্পাদক (বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান) হাবিবুল্লাহ রনি, কোষাধ্যক্ষ-উম্মে হাবিবা, প্রচার ও প্রকাশনা সম্পাদক-ফৌজিয়া ইফফাত তন্বী, দপ্তর সম্পাদক-মোঃ মুস্তাকিন, বিতর্ক সম্পাদক-মাহমুদা আক্তার, পাঠচক্র, কুইজ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-সুমা আক্তার, শিক্ষা- সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক-এহতেশাম নোমান,ক্যারিয়ার ও কর্মশালা সম্পাদক-ইমরান হোসেন ইমরু,কার্যনির্বাহি সদস্য যথাক্রমে-কোরবান আলী,নিশাত ইয়াসমিন, রায়হান মিয়া,শামসুদ্দিন শ্রাবণ,সৈয়দা পাপিয়া ইসলাম, আবদুল্লাহ আল মামুন।

নতুন কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের মডারেটর সালমা আক্তার বলেন, স্বপ্ন একটি পরিকল্পনা। আর এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব। নতুন কমিটিকে আগামীর চ্যালেঞ্জ জয় করতে হবে।

কমিটি ঘোষনাকালে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মির্জা রাকিব। তিনি জানান, তারুণ্যের এই কমিটি জিটিসি-ডিসিকে আগামীতে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এবং আমাদের যে লক্ষ্য তিতুমীরের বাতাসে ছড়িয়ে পড়ুক বিতর্কের শুদ্ধতা সেই লক্ষ্য পূরণে কাজ করবে এই কমিটি। আমাদের প্রত্যেকটা বিতার্কিকে ডেডিকেশন,পরিশ্রম তাদের আরো বেশী যোগ্য করে তুলবে।

নতুন কমিটির সভাপতি কানিজ ফাতেমা বলেন, কমিটিতে যারা এসেছেন তাঁদের বিশ্বাস করতে হবে- আপনি ক্লাবের প্রতিটি সদস্যের প্রতিনিধি। তাঁদের হয়ে একটি দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। এই দায়িত্ব আপনি যতটুকু সৎ ও স্বচ্ছতার সাথে পালন করবেন ক্লাব ততটুকুই এগিয়ে যাবে।

সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, বিতর্ক একটি শিল্প, এই শিল্পকে আমরা লালন করি। এবং এর মাধ্যমে একটি যুক্তিবাদী সমাজ বির্নিমানে কাজ করে যাচ্ছি। একই সাথে শিক্ষার্থীদের আত্মিক উন্নয়নে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, বাংলাদেশের ঐতিহাসিক একটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজ দীর্ঘ ৪৭ বছর পর ২০১৭ সালের ৭-ই মার্চ প্রতিষ্ঠিত হয় সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব। দ্রুত সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব (জিটিসি-ডিসি)।

স/এষ্