ঢাকাবৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তারাকান্দায় নৌকার প্রার্থীর কর্মী সমর্থকদের বাড়ীতে বিস্ফোরক ফাটানোর অভিযোগ

চমক নিউজ, বেনাপোল অফিস
ডিসেম্বর ৩০, ২০২১ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

তারাকান্দায় নৌকার প্রার্থীর কর্মী সমর্থকদের বাড়ীতে বিস্ফোরক ফাটানোর অভিযোগ

তারাকান্দা, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কাকনী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে  আওয়ামী লীগ-মনোনীত (নৌকার) প্রার্থী মশিউর রহমান রিপন’র  কর্মী সমর্থকদের বাড়ীতে বিস্ফোরক দ্রব ফাটানোর অভিযোগ উঠেছে।
জানা গেছে, কাকনী ইউনিয়নে গয়াতলা শসার বাজার পূর্ব পাশে হরমুজ আলীর বাড়ীর আঙ্গীনায়ে গতকাল দিবাগত রাত্রে দুর্বৃত্তরা বিস্ফোরক দ্রব ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে।
গোয়াতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল  কালাম জানান. তিনি আওয়ামীলীগ  মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান রিপন এর  কর্মী। গত ২৬ ডিসেম্বর  নির্বাচনে পরাজিত হওয়ার পর  সোমবার রাতে আমার  বাড়িতে দুর্বৃত্তরা  বিস্ফোরক দ্রব্য ফুটিয়ে  ত্রাস সৃষ্টি করে।  আমি পরিবার পরিজন নিয়ে  আতংকে আছি। এ ব্যাপারে তারাকান্দা  থানা অভিযোগ দায়ের করেছি।
গোয়াতলা গ্রামের হরমুজ আলীর স্ত্রী ফিরোজা বেগম জানান. আমার স্বামী ও সন্তান নৌকা প্রতীকের নির্বাচন করেছে। নৌকা প্রার্থী ফেইল করায়  দৃর্বত্তরা বুধবার  গভীর রাতে আামার বাড়ির আঙ্গিনা ৪/৫ টি বিস্ফোরক দ্রব্য ফুটিয়ে আতংক সৃষ্টি করে। আমার স্বামী বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান রিপন বলেন. সোমবার রাতে আমার বাড়িতে ককটেলসহ ফাকাঁ গুলি করে। এ ব্যাপারে গত মঙ্গলবার  তারাকান্দা  থানায় লিখিত দায়ের করি।
স/বি