ঢাকাশুক্রবার , ৭ অক্টোবর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তারাকান্দায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ৭, ২০২২ ২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

তারাকান্দায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

তৌকির আহমেদ শাহীনঃ “নাগরিক অধিকার সুরক্ষায় ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে প্রথমবারের মত পালিত হলো দিবসটি। এ দিবস উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু দিবসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

৬ অক্টোবর ২০২২ ইং বৃহস্পতিবার সকালে উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে জন্ম ও মৃত্যু দিবসটি পালিত হয়।

ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলার মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা আনয়নসহ নানামুখী পদক্ষেপ গ্রহন করে নিয়মিত উপজেলা জন্ম মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা করে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতায় জনসাধারণের মাঝে জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সকলের প্রচেষ্টায় তারাকান্দা উপজেলায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৩য় স্থান অর্জন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং পুরস্কার বিতরন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।

আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শক দেবদাস ভট্টাচার্য বিপিএম,তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ ফজলুল হকসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিকবৃন্দ প্রমুখ।এসময় তারাকান্দা উপজেলা প্রশাসনের পক্ষে পুরস্কার গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

স/বি