ঢাকাবুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তারাকান্দায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

চমক নিউজ, বেনাপোল অফিস
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

তারাকান্দায় শিক্ষকের বিরুদ্ধে
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

তারাকান্দা উপজেলায় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।

জানা গেছে, উপজেলা কমারগাঁও ইউনিয়নে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান আব্দুল বারেক বিএসসি ও গালাগাঁও ইউনিয়নের আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি কতৃক ওই প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর ছাত্রী সাইদুল ইসলাম’র মেয়ের সাথে দীর্ঘদিন ধরে নানান প্রলোভনের মাধ্যমে শ্লীলতাহানি, শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে বলে জানান, সাইদুল ইসলাম।

একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসের সকাল ৯ টায় ওই শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব ও জোরপূর্বক শ্লীলতাহানি চেষ্টা চালাই।

বিষয়টি জানা জানি হলে গোটা উপজেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ও চাঞ্চল্যকর সৃষ্টি হয়।
এই ঘটনা বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। পরে বিচারের আশ্বাস দিয়ে কামারগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নাইমুর রহমান উজ্জ্বল শিক্ষার্থীদের’কে শান্ত করেন।
প্রত্যক্ষদর্শী আবু বক্কর সিদ্দিকী জানান, আব্দুল বারেক মিয়া শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার পর থেকেই একাধিক ছাত্রীর সাথে নানান কেলেঙ্কারির ঘটনা ঘটিয়েছেন, অভিভাবকরা আত্মসম্মানের ভয়ে আইনগত ব্যবস্থা নেয়নি। তিনি ওই প্রতিষ্ঠানের এক ছাত্রীকে বিয়ে করেছেন।

এ বিষয়ে আব্দুল বারেক মিয়া জানান, বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বাতেন জানান, ঘটনাটি ইতিমধ্যে অবগত হয়েছে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

তারাকান্দা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা জানান,এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।