ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তারাকান্দায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ২৯, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

তারাকান্দায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসা বঞ্চিত মানুষের সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে তারাকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের পৃষ্ঠপোষকতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের বিনামূল্যে ওষুধ বিতরণ।

মেডিকেল ক্যাম্পে মেডিসিন,মহিলা ও শিশু, নাক কান গলা সহ বেশ কয়েকজন চিকিৎসক রোগীদের চিকিৎসা প্রদান করেন। চিকিৎসা সেবার পাশাপাশি অসহায় দরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল হেকিম মন্ডল, আব্দুস সালাম তালুকদার,মাসুদ রানা,কাজি আব্দুল বাতেন, তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল মালেক আর্মি ও শামিম তালুকদার ইবনে কাসেম মাষ্টার, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল, আবুল কালাম আজাদ প্রমূখ।