তারাকান্দায় বিশ্ব মা দিবস পালিত
তৌকির আহমেদ শাহীন তারাকান্দা থেকেঃযথাযোগ্য মর্যাদায় তারাকান্দায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে।বিশ্ব মা দিবস উপলক্ষে উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার( ভুমি) ফাহমিদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ।এ-সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদিপ চক্রবর্তী রুনু ঠাকুর, অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী, সমবায় অফিসার মোঃ আঃ গফুর আহমেদ, ইউ পি সদস্য আবুল কালাম,আনসার ও ভিডিপি কর্মকর্তা আম্বিয়া খাতুন, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌকির আহমেদ শাহীন, কিশোর কিশোরীর প্রমুখ।।পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স/বি

