তারাকান্দায় বিভাগীয় রওজাতুল আতফাল মাদ্রাসার আঞ্চলিক জোর অনুষ্ঠিত
তৌকির আহমেদ শাহীন তারাকান্দা থেকে ঃআজ ১০ই মার্চ ময়মনসিংহের তারাকান্দায় নূরানী তালিমুল কোরআন বোর্ডের (NTQB)অধিনে শিক্ষকদের নিয়ে ময়মনসিংহ বিভাগীয় নূরানী জোড় অনুষ্ঠিত হয়।
জানাযায়, তারাকান্দা গো হাটা নুরুল উলুম মাদ্রাসায় বিভিন্ন উপজেলার ২৫০/৩০০মুয়াল্লীগন নুরানী তালিমুল কোরআন প্রশিক্ষন গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন নূরানী তালিমুল কোরআন বোর্ডের চেয়ারম্যান হাফেজ মাওলানা ইসমাইল বেলায়েত,হাফেজ মাওলানা আনারুল হক ।প্রধান প্রশিক্ষক ছিলেন হাফেজ মাওলানা আবু বক্কর ঢাকা, হাফেজ মাওলানা তারেক, ঢাকা,হাফেজ মাওলানা আব্দুল আজিজ।সার্বিক সহযোগিতায় ছিলেন হাফেজ মাওলানা সোহায়েল আহমেদ ,হাফেজ মাওলানা খাইরুল ইসলাম, হাফেজ মাওলানা এহসানুল হক,হাফেজ মাওলানা আজিজুল হক আজাদী,হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন,ও হাফেজ মাওলানা নজরুল ইসলাম।

