তারাকান্দায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
তৌকির আহমেদ শাহীন, তারাকান্দা ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে উপলক্ষে এই প্রতিবাদ্য নিয়ে “নারী সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হউক বিনিয়োগ “।
উপজেলা সভাকক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এড ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তী রুনু ঠাকুর , তারাকান্দা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কামরুন্নাহার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ শাহীন সহ কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক ছাত্র /ছাত্রী বৃন্দ। সঞ্চালনায় ছিলেন সুলতানা বেগম আকন্দ। আয়োজনে ছিলেন উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক দফতর।
স/বি

