তারাকান্দায় জাতীয় যুব দিবস পালিত
তৌকির আহমেদ শাহীন তারাকান্দা থেকেঃ আজ শুক্রবার সকালে শপথ বাক্য পাঠ করিয়ে”দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ “এই প্রতিবাদ্য নিয়ে যথাযোগ্য মর্যাদায় তারাকান্দায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা প্রসাশন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে এক আলোচনা সভা ও বনাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। প্রধান অথিতি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা।
উপজেলা যুব কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন। এ-সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান, সমবায় অফিসার আঃ গফুর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌকির আহমেদ শাহীন, যুব প্রশিক্ষন গন।আলোচনা সভা শেষে ঋন ও চারা বিতরণ করা হয়।সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন ভুইঁয়া।
স/বি

