ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তারাকান্দায় খাদ্য বান্ধব কর্মসূচি চাল বিতরণে উপকার ভূগীদের অসন্তোষ প্রকাশ

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ৫, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

তারাকান্দায় খাদ্য বান্ধব কর্মসূচি চাল বিতরণে উপকার ভূগীদের অসন্তোষ প্রকাশ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচি চাল বিতরণে উপকার ভূগীদের অসন্তোষ প্রকাশ। বিতরণ কেন্দ্র থেকে চাল বিতরণের দাবি।

সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ডিলারের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করে সরকার। একজন কার্ডধারী ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল কিনতে পারেন।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই পলাতক ও পদত্যাগ করেছে অধিকাংশ ডিলার। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারনে।

তারাকান্দা উপজেলায় ডিলার নিয়োগে নির্বাহী অফিসার নাজনীন সুলতানা ও খাদ্য গুদাম কর্মকর্তা সাইদুল রহমান লটারি মাধ্যমে ডিলার নিয়োগ দেয়া হয়।

জানা গেছে, ঢাকুয়া ইউনিয়নের ৬০০ কার্ড এর বিপরিতে হরিয়াগায় ১ নং ও ৩নং ওয়ার্ডের প্রায় ৪৫০ এর অধিক কার্ডধারী ভুক্তভোগী, তাদের দাবি বিতরণ কেন্দ্র থেকে মাল প্রদান করা।

ওই ইউনিয়নে সোহাগ মিয়া ডিলার, ২/১০/ বুধবার হরিয়াগাই বাজার থেকে আরও তিন কিলো মিটার ভিতরে কাঁচা রাস্তায় মাল নেওয়া প্রস্তুতি নেয়।

বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পরে স্থানীয় লোকজন ১ ,৩ নং ওয়ার্ডের ভুক্তভোগীরা হরিয়াগাই বাজারে বিতরণ কেন্দ্রে চাল নামিয়ে রাখে।

ভুক্তভোগীদের দাবি হরিয়াগাই বাজারে বিতরণ কেন্দ্র থেকে মাল দেওয়া না হলে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ ও ডিলার বাতিলে আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে।

ডিলার সোহাগ মিয়া, খাদ্য বান্ধব কর্মসূচির চাল লুট হওয়ার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ওই সময় ডিলার উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে তার লোকজন নিয়ে বিষয়টি অবগত করলে। ওই সময় সিদ্দিক নামের এক ব্যক্তি সাংবাদিক ও প্রশাসনের সাথে অসৌজনামূলক আচরণ করে।

এ বিষয়ে খাদ্য কর্মকর্তা সাইদুর রহমান জানান, মাল লুট হওয়ার বিষয়টি ভিত্তিহীন, মাল পূর্বের ডিলার হরিয়াগাই বাজারে বিতরণ কেন্দ্রে ছিলো।

তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা জানান, চাল ফুড অফিসার তথা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।