ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপের ধাক্কায় প্রাইভেট কারে থাকা নারীর মৃত্যু
এম.এম. রহমান, মুন্সীগঞ্জ ।। ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় ধলেশ্বরী টোল প্লাজার অদূরে পিকআপের ধাক্কায় প্রাইভেটকারে থাকা এক নারী যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন।
হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী জানান, সোমবার ভোর ৬ টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে পণ্যবাহী পিকআপ ভ্যান প্রাইভেটকারকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে৷ এসময় প্রাইভেটকার আরোহী ওই নারী নিহত হন।
নিহতের মরদেহ উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ। গতকালও ভোর সকালে ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনায় নিহত হন এক প্রাইভেট কার চালক। আহত হন অন্তত ১০ জন।
স/এষ্

