ঢাকামঙ্গলবার , ১৯ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ১৯, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

মানিকগঞ্জ প্রতিনিধি ।। ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে ঘিওর উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘিওর থানার উপ পরিদর্শক (এসআই) মো.সেলিম মিয়া জানান, দুপুরে ঢাকাগামী চাউল বোঝাই ট্রাকের সঙ্গে পাটুরিয়াগামী পদ্মা দ্রুতিগতি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ট্রাকের চালক ও বাসের যাত্রীসহ কমপক্ষে ১০জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হরা হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেলেও যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ঘিওর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে ।

স/এষ্