ঢাকাসোমবার , ১৩ আগস্ট ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ডুমুরিয়ায় ছিদ্র হওয়া বাঁধ সংষ্কার কাজ সম্পন্ন 


আগস্ট ১৩, ২০১৮ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া ( খুলনা)।

ডুমুরিয়ায় তেলিখালী পুরাতন স্লুইস গেট সংলগ্ন ভেড়ী বাঁধ  ছিদ্র হয়ে পানি ভিতরে প্রবেশ করার স্থানটি সংষ্কার

হয়ে হয়েছে। উপজেলা চেয়ারম্যানের ঘটনাস্থল পরিদর্শন  ও তার প্রচেষ্টায় বাঁধ সংষ্কার কাজ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ২৯নং পোল্ডারে
 তেলিখালী এলাকায় পাশাপাশি দুটি স্লুইস গেট রয়েছে। এর মধ্যে ৩নং পুরাতন স্লুইস গেটটি প্রায় ৩ বছর হল অকেজো হয়ে পড়ে আছে। হঠাৎ গতকাল রবিবার দুপুর ১২ টার দিকে বুড়িভদ্রা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারনে
 ভরা জোয়ারের সময় অকেজো স্লুইস গেট সংলগ্ন ভেড়ী বাঁধে বড় আকারের ছিদ্র হয়ে  পানি ভিতরে প্রবেশ করতে থাকে।  এতে উপজেলার  ভান্ডারপাড়া, শরাফপুর ও সাহস ইউনিয়নের কয়েক হাজার লোক আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান খান আলী মুনছুর ঘটনাস্থলে যেয়ে এলাকাবসীদের সহযোগিতায় সেচ্ছাশ্রমে ও দৈনিক মুজুরীতে শ্রমিক দিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করে বাঁধ সংষ্কার কাজ সম্পন্ন করেন।
স/জনী