ঢাকাবৃহস্পতিবার , ১৮ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপি নেতা গ্রেফতার

abu naser
নভেম্বর ১৮, ২০২১ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপি নেতা গ্রেফতার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফেসবুকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কটুক্তি করার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো: নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ । বৃহস্পতিবার ভোররাতে আটঘর ইউনিয়নের কাকিলাখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নাসির ওই গ্রামের মোঃ মহিউদ্দিনের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কাকিলাখোলা গ্রামের বাসিন্দা মো: হাদিস মিয়া মঙ্গলবার নাসির উদ্দিনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে ফেসবুকে মানহানিকর ও বিকৃত মিথ্যা তথ্য পোস্ট করে আসছে বলে লিখিত অভিযোগে জানানো হয়।

অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার নাসির উদ্দিনের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। যার মামলার নম্বর- ১২, তারিখ- ১৮ নভেম্বর ২০২১। ধারা ২৫(২), ২৮(২) ও ২৯(২)৩১ দন্ডবিধি।

সালথা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: আশিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাসির উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সালথা থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

স/এস্