ঢাকারবিবার , ১৭ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ১৭, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

বরিশাল ব্যুরো ॥ ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাতে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের।

গৌরনদী মডেল থানার এসআই মোঃ খায়রুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা হলো মাদারীপুর জেলার আদিতাপুর গ্রামের মৃত ধনু কাজীর ছেলে নুরুজ্জামান কাজী (৪৫) ও নাটোর জেলার গুরুদাশপুর থানার কুমারখালী গ্রামের মৃত রুহুল আমীন মোল্লার ছেলে আতাউর রহমান (৪২)।

দক্ষিণ পালরদী গ্রামের ডাঃ সমীর চাকলাদারের বাড়ির বাঁশ বাগানে অভিযানের সময় গ্রেফতারকৃতদের অপর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ দেশীয় তৈরি একটি রিভালবার, ধারালো অস্ত্র ও চাইনীজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মামলা দায়েরের পর রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স/এষ্