ঢাকাশুক্রবার , ৭ জুন ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঠাকুরগাঁও এর পীরগঞ্জে বজ্রপাতে এক নারীর মৃত্যু

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ৭, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও এর পীরগঞ্জে বজ্রপাতে এক নারীর মৃত্যু

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি ।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে লিপি আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জাবরহাট ইউনিয়নের রনশিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লিপি রনশিয়া গ্রামের ফিরোজ্জামানের স্ত্রী।

নিহতের পরিবার জানান, লিপি আক্তার দুপুরে ঝড়-বৃষ্টি আসছে দেখে তিনি বাড়ির পাশে ভুট্টার শুকনো গাছ তুলতে যান। এসময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আলম বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স/এষ্