টাঙ্গাইলের মির্জাপুরে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ
শরিফুল ইসলাম বাবুল, টাঙ্গাইল,সংবাদদাতা : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে টাংগাইলের মির্জাপুর উপজেলার ১০নং গোড়াই ইউনিয়নের ১নং ওয়ার্ডে (তৃতীয় লিঙ্গ) হিজড়া সম্প্রদায়,রিকশাচালক, ভ্যান চালক, অসহায়-দুস্থ ও সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের মাঝে নগদ অর্থ কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়। শাকিল সিকদার জহিরুল উদ্যোগে খেটে খাওয়া সাধারণ মানুষের মুখে ঈদ উপলক্ষে সামান্য হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয় ।
এ বিষয়ে শাকিল শিকদার জহিরুল বলেন, পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে জনস্বার্থে এসব কার্যক্রম পরিচালনা করা হয় । তিনি আরো বলেন প্রতি বছর ঈদকে সামনে রেখে সাধারণ মানুষকে সাহায্য ও সহযোগিতা করে থাকি এবং ভবিষ্যতেও করব ।
তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন যাতে ভবিষ্যতে আরো বৃহৎ আকারে এরকম গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে সাহায্য-সহযোগিতা করতে পারেন। ১নং ওয়ার্ডের মানুষ যখন যে প্রয়োজনে আমার কাছে আসবে আমি আমার সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করি এবং করব।
স/এষ্

