টঙ্গীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নববর্ষের বৈশাখী বৈঠক ও আলোচনা সভা
টঙ্গী প্রতিনিধি : সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী শাখার উদ্যোগে “নববর্ষের উদ্দীপনা, অসাম্প্রদায়িক চেতনা ” শীর্ষক আলোচনা সভা ও বৈশাখী বৈঠকের আয়োজন করে। গত বৃহস্পতিবার গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী শাখার সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আতিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, লেখক সুবোধ চন্দ্র দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী শাখার সাবেক সভাপতি শেকানুল ইসলাম শাহী, নিজাম উদ্দিন, মুস্তফা কামাল বাদল, সাবেক সাধারণ সম্পাদক মাধব আচার্য, প্রদীপ অধিকারী, এম এ মালেক, জহিরুল আলম বাধঁন, সহ-সাধারণ সম্পাদক তামান্না ইসলাম, নিবার্হী সদস্য হারুন অর রশীদ, আব্দুল আজিজ টিপু প্রমুখ।
স/এষ্

