ঢাকামঙ্গলবার , ১৪ মে ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১৪, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ।। গাজীপুরের টঙ্গীতে এক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক ফয়সাল আহমাদ (২৩)কে আটক করেছে পুলিশ। সে গাজীপুর জেলার কাপাসিয়া থানার দেইলগাঁ এলাকার হান্নান মিয়ার ছেলে। তিনি আল হেরা আধুনিক নুরানী ও হিফজ মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ জানান, গতকাল রাতে চতুর্থ শ্রেনীর ছাত্রকে বলৎকারের অভিযোগ ভিত্তিতে ট্রাস্ট এলাকায় আল হেরা আধুনিক নুরানি ও হিফয মাদ্রাসায় এলাকা থেকে অভিযুক্ত শিক্ষক ফয়সাল আহমাদকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

শিশুটির অভিযোগ, গত (১৩ মে) সকালে মাদ্রাসার বড় রুমে পিটি চলাকালীন অন্য ছাত্ররা পিটি করার সময় হুজুর আমাকে তার চারতলার বিশ্রাম কক্ষে নিয়ে যান। নিয়ে গিয়ে হাত পা টিপে দেওয়া কথা বলে।

টিপে দেওয়া একপর্যায়ে আমার পরিহিত পায়জামা খুলিয়া ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক এসব করেন। শিশুটির বাবা অভিযোগ করেছেন, মাদ্রাসার শিক্ষক ফয়সাল আহমাদ আমার ছেলের সাথে জোরপূর্বক এসব নোংরা কাজ করে এবং ভয়ভীতি দেখায়।

ভয়ে শিশু বাচ্চাটি এ বিষয়টি তার মাকে বললে তার মা আমাকে জানালে আমরা আইনের আশ্রয় নেই। এ বিষয় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলা নং ১২।

স/এষ্