টঙ্গীতে যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আনন্দ র্যালি করেছে ।
গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলর নেতৃত্বে টঙ্গীর নিউ মেঘনা টেক্সাইলের সামনে থেকে র্যালিটি বের হয়ে ঢাক ময়মনসিংহ মহাসড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুপুর ১২টার দিকে টঙ্গী সরকারি কলেজ সামনে গিয়ে সমাপ্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সুমন আহম্মেদ শান্ত বাবু, এস এম আলমগীর হোসেন, মহানগরের আহ্বায়ক সদস্য কাইয়ূম সরকার, আমান উদ্দিন সরকার প্রমুখ।
গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে যুবলীগের ব্যানারে দিনভর নানা কর্মসূচির আয়োজন করে মহানগর যুবলীগ। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
স/এষ্

