ঢাকাবুধবার , ২৯ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে মাদক কারবারির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২৯, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে মাদক কারবারির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

শেখ রাজীব হাসান, গাজীপুর : টঙ্গীর মাদক দ্রব্য কারবারি পারুল আক্তার ওরফে পারুলী’র বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক শেখ মো. রাজীব হাসান কে প্রাণ নাশের হুমকি প্রদান করেছে পারুলী আক্তারের স্বামী মানিক ও তার সহযোগীরা। গত মঙ্গলবার (২৮ জুন) দুপুরে টঙ্গীর এরশাদ নগর বড়বাজার এলাকায় সাংবাদিক শেখ মো. রাজিব হাসান কে প্রকাশ্যে সকলের সামনে মারধর ও হত্যার হুমকি প্রদান করা হয়। এঘটনায় নিজের ও তার পরিবারের নিরাপত্তার চেয়ে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক রাজীব হাসান। সাধারণ ডায়েরী নং-১৭৮৩।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ২৭ জুন ২০২২ ইং তারিখে দৈনিক সকালের সময় পত্রিকায় “টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী পারুলী ও তার স্বর্গরাজ্য” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এ সংবাদ প্রকাশ হওয়ায় মাদক সম্রাজ্ঞী পারুলীর নির্দেশে তার স্বামী মানিকসহ একদল সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বেলা ১টার সময় এরশাদনগর যাকাত বোর্ড শিশু হাসপাতালের বীপরিত পাশের তানিয়া টেলিকম এ প্রবেশ করে শেখ মো. রাজীব হাসান কে পত্রিকার নিউজ করায় তার হাত পা ভেঙ্গে দেওয়ারসহ প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে।

স্থানীয় এলাকাবাসী জানায়, সরকারের আদেশ, নিষেধ কে উপেক্ষা কওে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এরা দীর্ঘদিন যাবত এরশাদনগর সহ আশপাশের এলাকার মাদক কারবারির কাছে মাদক দ্রব্য সরবরাহ করে আসছে। এবিষয়ে স্থানীয় থানা পুলিশ কে অবহিত করার পরেও কিছু অসাধু কর্মকর্তারা তার বাসায় নিয়মিত আসা যাওয়া করে থাকেন। ঘটনার মাদক কারবারি পারুলোর স্বামী মানিক এসে সাংবাদিক শেখ রাজীব হাসান কে সংবাদ প্রকাশের জের ধরে কথা বলে প্রাণনাশের হুমকি দেয়।

কিছু অসাধু পুলিশ কর্মকর্তার উসকানি পেয়ে মাদক কারবারিরা অপরাধ করার সুযোগ পায়। একারণেই এরা সাংবাদিককে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেওয়া ও সাধারণ মানুষদের ধরে এনে মারধর করার সাহস পাচ্ছে। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসন যেন দ্রুত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করে সেই দাবি জানাচ্ছি।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

স/এষ্