ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে বিয়ের আশ্বাসে যুবতী ধর্ষণ, অভিযুক্ত পলাতক

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১৬, ২০২২ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে বিয়ের আশ্বাসে যুবতী ধর্ষণ, অভিযুক্ত পলাতক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বিয়ের আশ্বাসে এক যুবতীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। ঘটনা জানাজানির পর অভিযুক্ত ধর্ষক সজিব (৩০) গা ঢাকা দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগি যুবতী ও সজিব একই এলাকার বাস করে। এ সুবাদে উভয়ের মধ্যে প্রায় ৬ বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিভিন্ন স্থানে দেখা করে ঘুরে বেড়ান। গত ৪ মে বিকেলে বেড়াতে যাওয়ার কথা বলে যুবতীকে সালামের আটারকলস্থ নিজ বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত সজিব। এ সময় তাকে বিয়ের আশ্বাসে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে সে। ইতিপূর্বেও বিভিন্ন তারিখ ও সময়ে যুবতীকে একাধিক বার ধর্ষণ করে সে।

পরে বিয়ের কথা বললে ভুক্তভোগিকে বিয়ে করবেনা বলে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকী দিয়ে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় সে। উপায়ন্ত না পেয়ে ভুক্তভোগি বাদি হয়ে গত বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পর অভিযুক্ত সজিব পলাতক রয়েছেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় অভিযোগ থানায় মামলার হয়েছে। ভুক্তভোগিকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

স/এস্