ঢাকারবিবার , ২৪ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ২৪, ২০২২ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল রবিবার সকাল ১০টায় সিংবাড়ী এলাকায় পাটোয়ারী ফ্যাশন লিঃ নামক একটি পোষাক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। কারখানার ৩য় তলার কাটিং সেকশনে এ ঘটনা ঘটে। নিহত সাকিব গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা বড় দেওড়া চন্ডীতলা এলাকার জাকির মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে প্রতিদিনের ন্যায় কারখানায় কাজ করছিলেন সাকিবসহ উপস্থিত শ্রমিকরা। এসময় হঠাৎ করে ৩য় তলার জানালার থাই গ্লাস খুলে ভবনের বাইরে থাকা বিদ্যুৎ লাইনের উপর পরে যায়। নিহত সাকিব কারখানার ভিতর থেকে জানলা দিয়ে সেই থাই গ্লাসটি উঠানোর চেষ্টা করলে সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয় মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

পাটোয়ারী ফ্যাশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জাকির পাটোয়ারী বলেন, অপ্রত্যাশিত ভাবে একটি দূর্ঘটনা ঘটে গেছে। নিহত পরিবারকে আমরা ক্ষতি পূরণ দেওয়ার চেস্টা করবো। সকলের সহগোগিতা চাই।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহন করার লক্ষ্যে লাশ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স/এষ্