টঙ্গীতে বাসচাপায় স্কুলছাত্রী নিহত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বাসচাপায় অন্তরা আক্তার নামে এক এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে।
স্থানীয় সাহাজউদ্দিন স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল সে। তার বাবার নাম মো: বাবু। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টায় দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া এ শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
অন্তরাকে হাসপাতালে নিয়ে আসা তারা মামা মো. রাসেল হোসেন ও বান্ধবীরা জানান, সকালে স্কুল কোচিং থেকে বাসায় ফেরে অন্তরা। এরপর আবার এক বান্ধবীর বাসায় যাচ্ছিলো।
কলেজ গেটে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
স/এষ্

