ঢাকারবিবার , ২২ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে পোশাককর্মীর লাশ উদ্ধার

চমক নিউজ বার্তা কক্ষ
মে ২২, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে পোশাককর্মীর লাশ উদ্ধার

টঙ্গী প্রতিনিধি – গাজীপুরের টঙ্গীতে গত শনিবার বিকালে সাতাইশ এলাকা থেকে ছালমা বেগম (৩০) নামে এক পোশাককর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছালমা বেগম একটি পোশাক কারখানায় জুনিয়র আয়রনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার গুনাইগাছ গ্রামের সুলেমানের মেয়ে।

স্থানীয়রা জানায়, ছালমা সাতাইশ শরিফ মার্কেট এলাকার বাবুল মিয়ার ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে পোশাক কারখানায় কাজ করে আসছিলেন। ছালমা তিন সন্তানের জননী। সন্তনরা সবাই গ্রামের বাড়ি থাকে। পারিবারিক কোনো কারণে শনিবার বিকালে চুল কালো করার দুলহান তেল খেয়ে ফেলেন তিনি। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

এ সময় আশপাশের ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পশ্চিম থানা পুলিশ রাতে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ তার স্বজনরা গ্রামের বাড়ি নিয়ে গেছেন।

স/এস্