ঢাকারবিবার , ১৬ জুলাই ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

টঙ্গীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

admin
জুলাই ১৬, ২০২৩ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি  ।। গাজীপুরের টঙ্গীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও অবরোধ করেছে সাধারণ ছাত্রছাত্রীর উদ্যোগে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট এলাকায় সড়কের উভয় পাশে মানববন্ধন করেছে হাজারো শিক্ষার্থীরা। পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ঢাকা থেকে ময়মনসিংহগামী লেন বন্ধ করে অবরোধ করে সড়কে অবস্থান নেয়। এসময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয় ।

পরে সড়ক অবরোধ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে যানবাহনের সারি প্রায় এক কিলোমিটার দীর্ঘ হয়। গাজীপুরের টঙ্গীর কলেজ গেট এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫হাজারের ও বেশি ছাত্রছাত্রীদের প্রতিদিন সড়ক পারাপার হতে হয়।

দীর্ঘদিন যাবৎ সড়ক পারাপারে ওই স্থানটিতে ফুটওভারব্রিজ স্থাপন কিংবা জেব্রা ক্রসিংয়ের দাবি জানিয়ে আসলেও বিষয়টিতে নজর দেননি কর্তৃপক্ষ। ওই স্থানে সড়ক পারাপার কিংবা গণপরিবহনে উঠতে গিয়ে গত দশ বছরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্তত ১৮জনের মৃত্যু হয়েছে।

গত রবিবার (১৬ জুলাই) সকালে হোসেন মার্কেট এলাকায় একটি বেসরকারি কোম্পানির নারী বিক্রয় কর্মকর্তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার (১৩ জুলাই) একই স্থানে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সুহাদ মাহমুদ ফাহিমের মৃত্যু হয়। এরই প্রতিবাদে শুক্রবার বিকেলে সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা চারটি দাবি জানায়। দাবি গুলো হলো- টঙ্গীর চেরাগাআলী, কলেজগেট, হোসেন মার্কেট ও বড় বাড়ি এলাকায় স্পিড ব্রেকার (গতি রোধক) দিতে হবে, চেরাগ আলী, কলেজ গেট, হোসেন মার্কেট এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণ করতে হবে, ব্রিজ হওয়ার আগে ট্রাফিক ব্যবস্থা জেরদার করতে হবে,স্পিড ব্রেকার(গতি রোধক) নির্মানের কাজ শেষ না হওয়া পর্যন্ত বি আর টি প্রকল্পের মাঝের লেন বন্ধ করতে হবে।

মানববন্ধনে অংশ নিয়ে শফিউদ্দিন সরকার একাডেমির শিক্ষার্থী আফসানা বিনতে মারিন বলেন, গত বৃহস্পতিবার বাস চাপায় তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। প্রায়ই এই স্থানে কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী দুর্ঘটনার স্বীকার হচ্ছে। আমরা চার দফা জানিয়ে আজ মানববন্ধন করছি।

টঙ্গী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফিরোজ লাভলু বলেন, এ সমস্যাটি প্রায় এক দশকের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কখনো এ বিষয়ে গুরুত্ব দেয়নি। প্রায়ই ছাত্রছাত্রীরা আহত হচ্ছে। মারা যাচ্ছে। আমরা মানববন্ধন শেষে সড়ক অপরাধ করি।

সাধারণ ছাত্রছাত্রীদের পাশাপাশি মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহন করেন।

মানববন্ধনে যোগ দিয়ে শিক্ষার্থী আহত: সকালে মানববন্ধনে অংশ নিতে এসে আলিফ (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী বাসের ধাক্কায় আহত হন। আলিফ টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের নবম শ্রেণীর ছাত্র।পরে উদ্ধার করে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ উপ পুলিশ কমিশনার (অপরাধ) দক্ষিণ মো.মাহবুব উজ-জামান বলেন, সকালে হাজারো শিক্ষার্থী মহাসড়কের মানববন্ধনে অংশ নিয়েছে। সমস্যা সমাধানের আশ্বাসে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

স/এষ্