টঙ্গীতে ধর্ষন চেষ্টার অভিযোগে ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ধর্ষন চেষ্টার অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহম্মেদ কে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টায় তার নিজ বাসভবন টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করেছেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইন চার্জ জাবেদ মাসুদ।
জানা যায়, ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহম্মেদ এর সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সর্ম্পক ছিল ভুক্তভোগী নারীর। সেই সুবাদে একই সাথে চলাফেরা করত তারা। গত ২৩ মে সকাল ১০টায় ভুক্তভোগী নারী তার শালিকাকে বাসায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় কাউন্সিলর ফারুক। ধর্ষনে ব্যর্থ হয়ে কাউন্সিলর ফারুক ভুক্তভোগী নারীকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ বলেন, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ পাওয়ার পর তাকে আটক করা হয়েছে। তিনি আরো জানান মামলা প্রক্রিয়াধীন।
স/এষ্

