ঢাকারবিবার , ৬ আগস্ট ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

টঙ্গীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

admin
আগস্ট ৬, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি  ।। গাজীপুরের টঙ্গীতে এক নারীকে ধর্ষণের অভিযোগ মাসুদ রানা ওরফে চান্দু (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রবিবার দুপুরে ভুক্তোভোগী ওই নারী (৪৩) বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। গত শনিবার বিকেলে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকার লোকজন জানায়, মাসুদ পাগাড় ঝিনু মার্কেট এলাকায় ওই নারীর নিজ বাসার সামনে মোবাইল ব্যাংকিং এর দোকান দিয়ে ব্যবসা করতেন। অর্থনৈতিক লেনদেন করতে গিয়ে পরিচয় হয় তাঁদের।

পরে ওই নারী চাকরির বিষয়ে প্রায়ই মাসুদের সঙ্গে আলাপ করতেন। মাসুদ ওই নারীকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেন। একপর্যায়ে গত শনিবার বিকেলে মাসুদ চাকরির বিষয়ে কথা আছে বলে ওই নারীর বাসায় গিয়ে ধর্ষণ করেন।

পরে ওই নারীর পরিবার পুলিশে খবর পাঠায়। খবর পেয়ে গতকাল রাত সাড়ে ৮টার দিকে মাসুদকে আটক করে থানায় নিয়ে আসে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইন চার্জ আশরাফুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত মাসুদকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স/এষ্