ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকান্ড

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ৮, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকান্ড

টঙ্গী প্রতিনিধি ।। গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মিলগেট শহীদ সুন্দর আলী সড়কে তুলা তৈরির গুদামে এই অগ্নিকান্ড ঘটে। খবর পেয়ে টঙ্গী, ভোগড়া ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুস সাত্তারের তুলার গুদামে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মুর্হুতের মধ্যে আগুন আশপাশের শহিদুল ইসলাম, রাজু, আব্দুল মান্নান, শাহিনের ও চায়না গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রক্ষিত তুলা তৈরির কাঁচামাল, তৈরি তুলা, আসবাব ও মেশিনপত্র পুড়ে যায়। ভোগড়া ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পানি সংকটে অগ্নিনির্বাপন কাজে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। আশপাশে কোনো জলাশয় না থাকায় পানির সংকট দেখা দিয়েছে।