টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্য নিহত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে টঙ্গী রেলওয়ে জংশনের ২ নাম্বার প্লাটফমে ট্রেনে উঠতে গিয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়িতে কর্মরত কনস্টেবল ২৩৭ মোঃ আব্দুল বাতেন (৫৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
নিহত কনস্টেবল আব্দুল বাতেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বাসুরিয়া খান বাড়ি গ্রামের মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে। তিনি টঙ্গী রেলওয়ের পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্তব্যরত ছিলেন।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা জানান, চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে টঙ্গী স্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে উঠে পা পিছলে চাকার নিচে পড়ে যান আব্দুল বারেক।
গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিক টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়ার পর তার মৃত হয়।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাফিস মজিদ বলেন, রোগীকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বাম পাশের অংশটি থেতলে যায়।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো পরামর্শ দেওয়া হয়। কিছুক্ষণ পর হাসপাতালেই তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এক ছেলে ঢাকার আশুলিয়া থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। আরেক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তার স্ত্রী ও মেয়ে গ্রামের বাড়িতে থাকেন।
স/এষ্

