ঢাকামঙ্গলবার , ২৪ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে ট্রাক উল্টে পথচারী নিহত

চমক নিউজ বার্তা কক্ষ
মে ২৪, ২০২২ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে ট্রাক উল্টে পথচারী নিহত

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে একটি সিমেন্ট কোম্পানির রেডিমিক্স ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম মো. রবিন (২৬)। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায়। এসময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এলাকাবাসী জানান, রাত পৌনে ১টার দিকে গাজীপুরগামী সিমেন্ট কোম্পানির রেডিমিক্স ড্রাম ট্রাকটি (ঢাকা মেট্রো শ ১৩-০৬৪৮) মিলগেট এলাকায় এসে উল্টে মহাসড়কে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে রবিন নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও পশ্চিম থানা পুলিশের সহায়তায় হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে গত সোমবার রাত ৩টার দিকে ট্রাকের নিচ থেকে রবিনের লাশ উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, নিহত পথচারীর লাশ উদ্ধার করা হয়েছে। থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের পর লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে প্রেরণ করা হবে।

স/এষ্