ঢাকাসোমবার , ১৩ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে গৃহবধুর লাশ উদ্ধার

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১৩, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে গৃহবধুর লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল সোমবার বেলা ১১টায় মাছিমপুর জিন্নাত বস্তি থেকে নুরজাহান (৩৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। তিনি ওই এলাকার নুরু মিয়ার মেয়ে।

জানা যায়, সৌদি প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী নুরজাহান তার দুই মেয়ে মেহেলী (১৬) ও মেঘলাকে (১১) নিয়ে জিন্নাত বস্তির বাবার বাড়িতে বসবাস করতেন। বড় মেয়ে মেহেলী স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় আবাসিক হোস্টেলে থেকে লেখাপড়া করে। গত রবিবার রাতের খাবার শেষে ছোট মেয়ে মেঘলাকে নিয়ে তিনি শুয়ে পড়েন।

গতকাল সোমবার সকালে মেঘলা ঘুম থেকে জেগে মাকে বিছানায় না পেয়ে চিৎকার শুরু করে। আশপাশের ভাড়াটিয়ারা এসে নুরজাহানকে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলতে দেখে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে আনেন। পুলিশকে খবর দিলে পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

এলাকার লোকজন জানান, নিহতের স্বামী দীর্ঘদিন যাবৎ সৌদি আরব প্রবাসী। নিহত নুরজাহানের সঙ্গে প্রায়ই সাংসারিক বিষয় নিয়ে তার নিকট আত্নীদের সঙ্গে ঝগড়া হতো।

লাশের সুরতহাল রির্পোট প্রস্তুতকারী টঙ্গী থানার এস আই তাজুল ইসলাম বলেন, নিহতের দুই হাত ব্লেড দিয়ে সামান্য কাটা ছিল। এ ছাড়া নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইন চার্জ শাহ আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বলা যাবে।

স/এষ্