ঢাকামঙ্গলবার , ২১ মে ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে কারখানা বন্ধ রাখার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

চমক নিউজ বার্তা কক্ষ
মে ২১, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে কারখানা বন্ধ রাখার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ।। গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় বেতন বকেয়া রেখেই বন্ধ ঘোষণা করায় শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত টঙ্গীর দত্তপাড়া এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা।

শ্রমিকেরা জানায়, কারখানাটিতে কাজ করেন প্রায় ১ হাজার ৩০০ জন শ্রমিক। গত এপ্রিল মাসের বেতন বকেয়া। কয়েক দিন ধরে তারিখ ঘোষণা করেও বেতন পরিশোধ করছে না মালিকপক্ষ। সকাল ৮টায় কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। পরে কারখানার সামনের সড়কে অবস্থান নেন তারা।

সেখান থেকে সরে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় অবস্থান নেন। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকেরা সড়ক থেকে সরে গিয়ে আবার কারখানার সামনে অবস্থান নেন।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, বেতন বকেয়া রেখে কারখানা বন্ধ ঘোষণায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় তারা বকেয়া বেতন পরিশোধসহ কারখানা খুলে দেওয়ার দাবি জানান।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বলেন, গত এপ্রিল মাসের বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কারখানাটি নোটিশ দিয়ে বন্ধ করা হয়। পুলিশের পক্ষ থেকে কারখানা মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

স/এষ্