ঢাকাবুধবার , ২৫ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে আন্তঃ জেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চমক নিউজ বার্তা কক্ষ
মে ২৫, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে আন্তঃ জেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল বুধবার ভোররাতে হোন্ডা রোডের গণস্বাস্থ্য হাসপাতালের সামনে থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হলেন- হাজির মাজার বস্তি এলাকার মিলন (২০), সঞ্জিত দাস (২৪) ও লেদু মোল্লা রোডের রশিদ (৩২)। এসময় তাদের কাছে থাকা ধারালো ছোরা জব্দ করেছে।

পশ্চিম থানা পুলিশের এসআই এসএম মেহেদি হাসান জানান, টঙ্গী বাজারের পশ্চিম পাশে হোন্ডা রোডে গণস্বাস্থ্য হাসপাতালের সামনে একদল দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানা পুলিশের একদল সদস্য ভোররাত তিনটার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে তিনটি ধারালো ছোরা উদ্ধার করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের ৮-৯ জন সদস্য কৌশলে পালিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্নস্থানে ডাকাতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম চমক নিউজকে বলেন, গ্রেফতার ডাকাতদলের সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা শেষে দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

স/এষ্